ফেরত নীতি (Refund Policy)

আমার শিক্ষা (amarshikkha.net) পরিচালনা করে Noor Software Solutions। কেনার আগে সফটওয়্যার যাচাই করে নেওয়ার জন্য ফ্রি ট্রায়াল ও ফ্রি ডেমোর ব্যবস্থা আছে।

১. কখন টাকা ফেরত পাবেন

  • ভুল বা দুইবার পেমেন্ট: একই বিল দুইবার পরিশোধ হলে বা ভুল পরিমাণ কাটা হলে বাড়তি টাকা পুরোটা ফেরত দেওয়া হবে।
  • টাকা কেটেছে কিন্তু সেবা চালু হয়নি: পেমেন্টের পর অ্যাকাউন্ট চালু বা নবায়ন না হলে, এবং আমরা তা চালু করে দিতে না পারলে, পুরো টাকা ফেরত দেওয়া হবে।
  • প্রথমবার কেনার ৭ দিনের মধ্যে: নতুন প্রতিষ্ঠান প্রথম প্যাকেজ কেনার ৭ দিনের মধ্যে সেবায় সন্তুষ্ট না হলে ফেরতের আবেদন করতে পারবে। গেটওয়ের চার্জ বাদে বাকি টাকা ফেরত দেওয়া হবে।

২. কখন ফেরত দেওয়া হয় না

  • নবায়নের টাকা, মেয়াদ চালু হয়ে যাওয়ার পর।
  • কেনা SMS ব্যালেন্স, যা ইতিমধ্যে ব্যবহার হয়েছে বা অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে।
  • মেয়াদের মাঝপথে সেবা বন্ধ করলে বাকি মেয়াদের টাকা।
  • শর্তাবলি ভঙ্গের কারণে অ্যাকাউন্ট বন্ধ হলে।

৩. কীভাবে আবেদন করবেন

  • ফোন, WhatsApp বা ইমেইলে প্রতিষ্ঠানের নাম, পেমেন্টের তারিখ, পরিমাণ ও ট্রানজেকশন আইডি (Transaction ID) দিয়ে জানান।
  • আবেদন যাচাই করে ৩ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।

৪. টাকা কীভাবে ও কবে ফেরত যাবে

  • যে মাধ্যমে টাকা দিয়েছিলেন (বিকাশ, নগদ, রকেট, কার্ড বা ব্যাংক), সাধারণত সেই মাধ্যমেই ফেরত দেওয়া হয়।
  • অনুমোদনের পর সাধারণত ৭–১০ কার্যদিবসের মধ্যে টাকা পৌঁছায়। কার্ডে ফেরত আসতে ব্যাংকভেদে আরও কিছু সময় লাগতে পারে।

৫. যোগাযোগ

ফেরত সংক্রান্ত যেকোনো প্রশ্নে ওয়েবসাইটের নিচে দেওয়া ফোন, WhatsApp বা ইমেইলে যোগাযোগ করুন।